ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃপরীক্ষায় পাস ৬১ শতাংশ - Education Board Bangladesh

Education Board Bangladesh

SUBTOTAL :

Follow Us

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃপরীক্ষায় পাস ৬১ শতাংশ

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃপরীক্ষায় পাস ৬১ শতাংশ

Short Description:

Product Description



ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ’ঘ’ ইউনিটের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির পুনঃপরীক্ষার ফল সোমবার (১৯ নভেম্বর) বিকেলে প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছন ৬১.১০ শতাংশ পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্বিতীয় দফার এ পরীক্ষায় মোট ১৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ১৮১ জন অংশ নিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৮৬ জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ‘ঘ’ ইউনিটের নোটিস থেকে জানা যাবে। এ ছাড়া, যেকোনও অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে৷
গত ১৬ নভেম্বর শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অন্য সব পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেলেও ‘ঘ’ ইউনিটের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এছাড়া এ ভর্তি পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের নাম-নম্বরও প্রকাশ করা হয়নি।


এ বিষয়ে সাংবাদিকরা উপাচার্যের মন্তব্য জানতে চাইলে তিনি দেখা করতে রাজি হননি।এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ডিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমকে একাধিক বার ফোন করে পাওয়া যায়নি।

এই সংবাদটি বিডি ট্রিবিউন  অনলাইন পোর্টাল থেকে সংগ্রহীত

0 Reviews:

Post Your Review