এসএসসির ফরম পূরণ ফির সঙ্গে কোচিং মডেল টেস্টের টাকা নেওয়া যাবে নাঃ দুদক - Education Board Bangladesh

Education Board Bangladesh

SUBTOTAL :

Follow Us

এসএসসির ফরম পূরণ ফির সঙ্গে কোচিং মডেল টেস্টের টাকা নেওয়া যাবে নাঃ দুদক

এসএসসির ফরম পূরণ ফির সঙ্গে কোচিং মডেল টেস্টের টাকা নেওয়া যাবে নাঃ দুদক

Short Description:

Product Description



আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফির সঙ্গে বাধ্যতামূলকভাবে কোচিং, মডেল টেস্ট, র‌্যাগ-ডে উপলক্ষে অর্থ নেওয়া যাবে না। দুর্নীতি দমন কমিশন (দুদক) রোববার রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামানকে এই পরামর্শ দেয়।

দুদক সূত্র জানায়, ওই শিক্ষা প্রতিষ্ঠানে ফরম পূরণের নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে- এ অভিযোগ পেয়ে রোববার দুদকের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। টিমের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, ফরম পূরণের ফির সঙ্গে কোচিং, মডেল টেস্ট, র‌্যাগ-ডে উপলক্ষে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ছয় হাজার টাকা করে নেওয়া হচ্ছে।

ওই সব ক্ষেত্রে খরচের জন্য অতিরিক্ত অর্থ নেওয়ার কথা স্বীকার করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তখন দুদক টিমের সদস্যরা আপত্তি জানিয়ে বলেন, বাধ্যতামূলকভাবে অর্থ নেওয়া সরকারি বিধিবিধান পরিপন্থী। টিমের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তাৎক্ষণিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোনো অভিভাবক আপত্তি জানালে তার দেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে উল্লেখ করে নোটিশ টানিয়ে দেয়।

পরে দুদক টিমের সদস্যরা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ ও অনুত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করেন। তারা উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথা বলেন।

এর আগে দুদক গত ৪ নভেম্বর রাজধানীর হাজারীবাগের সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফির পরিবর্তে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করেছে। দুদক টিমের উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ ইস্যু করে ব্যবসায় শিক্ষা, মানবিক শাখার শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ নির্ধারিত এক হাজার ৮৪০ টাকা ও বিজ্ঞান শাখার জন্য নির্ধারিত এক হাজার ৯৫০ টাকা হারে ফরম পূরণের ফির হিসাব জানিয়ে দেয়।

0 Reviews:

Post Your Review